ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

অপরাধ

যশোরে পায়ের সঙ্গে বেঁধে রাখা ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ছবি: অভিযুক্ত আইশা আক্তার

যশোরে পায়ের সঙ্গে অভিনব কায়দায় বেঁধে রাখা ৯৯৭ পিস ইয়াবাসহ আইশা আক্তার নামে এক নারীকে আটক করেছে এস আর বি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর মাগুরা রোডের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। আটক আইশা আক্তার যশোর রেলগেট পশ্চিমপাড়ার সোহেল হোসেনের স্ত্রী।

এসআরবি-৬, সিপিসি-৩  যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসযোগে ঢাকা থেকে যশোরে মাদকের বড় একটি চালান আসছে। এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন আইশা আক্তারকে আটক করে তল্লাশি করা হলে তার পায়ের সঙ্গে বেঁধে রাখা অভিনব কায়দায় বাঁধা অবস্থায় ৯৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

যশোরে পায়ের সঙ্গে বেঁধে রাখা ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x