পটুয়াখালী মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার-স্বনির্ভর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের কিসমত মৌকরণ গ্রামের মোসা. জাহেদা খাতুন (৩১) এবং কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার মো. আছাহাব ঘরামী (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল নতুন বাজার-স্বনির্ভর রোড এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন