রাজধানীর সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের আবাসিক হল থেকে ইসলামী ছাত্রশিবিরের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মেহেদী নামে শিবিরের এক কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক তামিম মাতুব্বর এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি মোতাহার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী হলে প্রবেশ করেন। পরে শিবিরের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীকে তাদের ব্যাগ ও ব্যক্তিগত মালামাল নিয়ে হল ত্যাগ করতে বাধ্য করা হয়।
অভিযোগে বলা হয়েছে, হল থেকে বের করার পর কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতে করতে ইনস্টিটিউটের সামনে থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে নিয়ে যাওয়া হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ইনস্টিটিউটের সামনে থেকে মিছিল বের করে মোহাম্মদপুর থানা ও ধানমন্ডি ২৭ নম্বর ক্রসিং অতিক্রম করে বিভিন্ন স্লোগান দেন।
সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের নিরাপত্তাকর্মী খশিয়ার জানান, রাত ১২টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এক শিক্ষার্থীকে মারধর করেন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ইনস্টিটিউটের সামনের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক শিবিরের এক সদস্য দাবি করেন, হলের ভেতরে তাদের মারধর করা হয় এবং জোর করে বের করে দেওয়া হয়। তার ভাষ্য, মধ্যরাতে প্রায় ১৫ জনকে হল ছাড়তে বাধ্য করা হয়েছে এবং তারা এখন কোথায় যাবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
অন্যদিকে, ঘটনার অভিযোগ অস্বীকার না করলেও ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক তামিম মাতুব্বর। তিনি বলেন, রোহান নামে এক ছাত্রলীগ কর্মীকে হল থেকে বের করতে গেলে শিবিরের কর্মীরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ওই ছাত্রলীগ কর্মী সেখান থেকে চলে যান।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি মোতাহার হোসেন দাবি করেন, মঙ্গলবার সারাদিন ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের ওপর একাধিক হামলা চালিয়েছে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের হলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্য পেয়ে তারা সেখানে যান এবং তাদের হল থেকে বের করে দেন।
ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের দুই পরিদর্শক ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তারা পরে সেখান থেকে ফিরে যান। বর্তমানে ইনস্টিটিউটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তবে এ বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
সূত্র: কালবেলা।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন