জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অধ্যাপক ড. জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিনসহ ৮ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।
এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকেও আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, জমা দেওয়া তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
এর আগে শেখ হাসিনার মামলায় মাকসুদ কামালের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনার কথা শেখ হাসিনা প্রকাশ করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন