জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, আজ থেকে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে তিনি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং মাহদী আমিন-এর প্রতি ধন্যবাদ জানান।
পোস্টে সারজিস আলম আরও বলেন, "আপনারা আপনাদের কথা এবং কাজের মধ্যে দিয়ে জুলাইকে ধারণ করলে আমাদেরকে সবসময় আপনাদের পাশে পাবেন।"
তিনি আরও উল্লেখ করেন, "আপনাদের যৌক্তিক সমালোচনা আমরা যেমন করব, তেমনি যেকোনো ভালো কাজে অ্যাপ্রিশিয়েট করার মানসিকতাও আমাদের সবসময় থাকবে।"
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা দেখা গেছে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন