বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ৫ আগস্ট দিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক—এটি দুই দেশের সরকার ও জনগণই চায় বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, যদি ভারতের ভূখণ্ডে অবস্থান করে স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতারা, এমনকি তাদের প্রধানও এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যান এবং ভারত সরকার তা বন্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তা বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে।
দুই দেশের সম্পর্ককে তিনি বহুমাত্রিক উল্লেখ করে বলেন, বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করা প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত ভারতেরই নিতে হবে। তারা স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের এ ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ দেবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’
সূত্র: আমার দেশ।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন