বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আগামী ৯ থেকে ১১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল সেকাল’। জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষ ও চলচ্চিত্র প্রদর্শনী কক্ষে উৎসবের বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।
উৎসবের উদ্বোধনী দিনে, ৯ আগস্ট (রোববার) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘সমসাময়িক প্রেক্ষাপটে চলচ্চিত্রের একাল-সেকাল’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. আনিসুজ্জামান (উপাচার্য, শিল্প ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়)। প্রাবন্ধিক হিসেবে বক্তব্য দেবেন আমার আফতাবুল্লাহ মাহের তানিম। আলোচনায় অংশ নেবেন ড. আহসান হাবীব নকীব, ড. নবির রহমান, শাহীন দিল-রিয়াজ এবং এস. এম. ইমরান হোসেন। সেমিনারটি সঞ্চালনা করবেন শিপু কুমার গোস্বামী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত। চলচ্চিত্রপ্রেমী, শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ দর্শকদের উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন