ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

রৌমারী ও রাজীবপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

শনিবার (৮ আগস্ট) রৌমারী উপজেলার উত্তর গেন্দার আলগা ও রাজীবপুর উপজেলার কোদালকাটি ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের আয়োজিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কুড়িগ্রামের নদী ভাঙন সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। 

তিনি জানান, কুড়িগ্রামের ভাঙন প্রতিরোধে প্রায় ৯৩টি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে ২৬টি প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। দ্রুতই বাকি প্রকল্পগুলোর কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

পথসভায় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুব সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক মমতাজ হোসেন লিপি, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান, রৌমার থানার ওসি কাওসার আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রৌমারী ও রাজীবপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x