ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

বিশেষ সংবাদ

তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন ও সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

তানোর (রাজশাহী), ৮ আগস্ট ২০২৬:

রাজশাহীর তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় তানোর থানা কম্পাউন্ডে তানোর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।

ডিআইজি তানোর থানায় পৌঁছালে রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পরে রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

সভায় মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা এবং পুলিশকে তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

এ সময় তানোর থানাধীন বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং রাজশাহী জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ডিআইজি মোঃ আশিক সাঈদ তানোর থানা কম্পাউন্ডে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন ও সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x