ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সরক দূর্ঘটনা

আলীকদম-চকরিয়া সড়কে বাসের চাকা ফেটে গাছে ধাক্কা, হেলপার নিহত

আলীকদমে যাত্রীবাহী বাসের চাকা ফেটে গাছে ধাক্কা

বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন যাত্রী।

শনিবার (৮ আগস্ট) দুপুরে তারাবুনিয়া এলাকার একটি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থেকে যাত্রী নিয়ে আলীকদমগামী একটি বাস তারাবুনিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে বাসের হেলপার হোসাইন (৩৫) মারা যান। 

পরবর্তীতে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান চালায়। 

নিহত হোসাইন কক্সবাজারের চকরিয়া উপজেলার কোচপাড়ার সাহাবুদ্দিনের ছেলে।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

আলীকদম-চকরিয়া সড়কে বাসের চাকা ফেটে গাছে ধাক্কা, হেলপার নিহত

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x