ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

কৃষকের জানালা

পোরশায় সরকারি বরাদ্দের বিএডিসির সার খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ

নওগাঁর পোরশা উপজেলায় কৃষকদের জন্য সরকারি বরাদ্দের বিএডিসির সার খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে।

কৃষকদের দাবি, সরকারি ডিলারের কাছে সার নিতে গেলে ‘সার নেই’ বলে ফিরিয়ে দেওয়া হলেও একই সার খুচরা বাজারে বেশি দামে সহজেই পাওয়া যাচ্ছে। এতে কৃষকরা সরকারি ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বেড়ে যাচ্ছে ফসল উৎপাদনের ব্যয়।

কৃষকদের অভিযোগ, সরকারি বরাদ্দের সার যথাযথভাবে বিতরণ না হয়ে বিভিন্নভাবে খোলা বাজারে চলে যাচ্ছে। ফলে প্রয়োজনের সময় সরকারি নির্ধারিত মূল্যে সার না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে তাদের।

এতে একদিকে যেমন কৃষকদের উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে সরকারি সার বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। কৃষকদের স্বার্থে বিষয়টি তদন্ত করে সরকারি বরাদ্দের সার সঠিকভাবে বিতরণ এবং অতিরিক্ত দামে বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, নওগাঁসহ বিভিন্ন এলাকায় সরকারি বরাদ্দের সার ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে না পৌঁছে অন্যত্র সরিয়ে নেওয়া বা বেশি দামে বিক্রির অভিযোগ অতীতেও উঠেছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় সরকারি বরাদ্দের বিএডিসির সার খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x