ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ভারত কি ‘হাসিনা কার্ড’ ব্যবহার করছে, প্রশ্ন রিজভীর

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ভারত কি ‘হাসিনা কার্ড’ খেলছে?

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ফ্যাসিস্ট সরকারের পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইউট্যাব) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

রিজভী বলেন, ভারত একজন পলাতক ফ্যাসিস্ট ব্যক্তিকে দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে। এ প্রসঙ্গেই তিনি প্রশ্ন তোলেন, ভারত কি ‘হাসিনা কার্ড’ খেলছে?

তিনি আরও প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বভৌম পররাষ্ট্রনীতি উদ্যোগ—তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান, চীন সফর এবং প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডরের মতো উদ্যোগের জবাবে কি ‘হাসিনা কার্ড’ খেলা হচ্ছে?

রিজভীর বক্তব্য, রাষ্ট্রীয় সংস্কার, সংবিধান সংশোধন কিংবা নতুন আইন প্রণয়ন করলেই এককভাবে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক নেতৃত্বের মানসিকতায় মৌলিক পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধান সংশোধন, নতুন আইন প্রণয়ন কিংবা রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করা সম্ভব। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা ও মনস্তত্ত্বে পরিবর্তন না এলে সবকিছু আবার স্বৈরতন্ত্রের দিকে ফিরে যেতে পারে।

রাজনৈতিক ভণ্ডামির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, শেখ হাসিনা একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জোরালো আন্দোলন করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সংসদীয় কমিটির সদস্যদের সুপারিশ উপেক্ষা করে একতরফাভাবে সেই ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেন।

সাম্প্রতিক কয়েকটি রাজনৈতিক ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, জামায়াত আমীরের বাসায় আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ, ৭ মার্চের ভাষণ এবং জুলাই অভ্যুত্থানের ছবি থাকলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি বা উল্লেখ ছিল না। বিষয়টিকে তিনি ‘গভীর তাৎপর্যপূর্ণ ও রহস্যজনক’ বলে উল্লেখ করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক উন্নয়ন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন রিজভী। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, খাল খনন অভিযান এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবহেলার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের বিষয়গুলো উল্লেখ করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা কৃত্রিম সংকট ও অস্থিরতা তৈরি করে সরকারের নির্বিঘ্ন শাসন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ভারত কি ‘হাসিনা কার্ড’ ব্যবহার করছে, প্রশ্ন রিজভীর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x