ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

খেলা

সাকিব-হৃদয়ের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল

লিগ পর্বে দারুণ পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েও শিরোপা জিততে পারেনি জাফনা কিংস। সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় থাকায় বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রে থাকা জাফনাকে হারিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চ্যাম্পিয়ন হয়েছে গল গ্যালান্টস। গলের ইতিহাসে এটি প্রথম এলপিএল শিরোপা।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত কম রানের ফাইনালে জাফনা কিংসকে ১২৩ রানে গুটিয়ে দেয় গল। পরে ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের লক্ষ্য পেরিয়ে যায় তারা। হাতে ২৫ বল রেখেই ম্যাচ শেষ করে গল।

গলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন চারিথ আসালাঙ্কা ও এশান মালিঙ্গা। দুজনের বোলিংয়ে জাফনার ছয়টি উইকেটের পতন ঘটে। বিশেষ করে মালিঙ্গার বোলিংয়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুত গলের দিকে চলে যায়।

পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত ছন্দে ছিলেন মালিঙ্গা। ফাইনালে সাকিবসহ তিনটি উইকেট নিয়ে আসর শেষ করেন মোট ১৭ উইকেট নিয়ে। ৯.৩২ ইকোনমি রেটে বোলিং করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে ওঠেন তিনি।

জাফনার হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য ইনিংস খেলেন উইকেটকিপার-ওপেনার কামিল মিশারা। ৩২ বলে ৪১ রান করার পর ১৩তম ওভারে মালিঙ্গার বলে আউট হন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে চামিন্দু বিক্রমেসিংহের ব্যাট থেকে—১৬ বলে ২৫ রান।

বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি। হৃদয় ১০ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন। সাকিব করেন ১৩ বলে মাত্র ৯ রান।

জাফনার ইনিংস শেষ করার ক্ষেত্রে মালিঙ্গার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আসালাঙ্কা। দুই হাতে স্পিন করতে পারা থারিন্ডু রত্নায়েকেও ১৪ রান দিয়ে ২ উইকেট নেন।

১২৪ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই স্যাম হার্পারকে হারায় গল। এরপর টম রজার্স ও দিনুরা কালুপাহানা জুটি দলকে ম্যাচে ফেরান। রজার্স ২৭ বলে ৩৪ এবং কালুপাহানা ১৯ বলে ৩১ রান করেন।

নবম ওভারে বল হাতে জোড়া সাফল্য পান সাকিব। একই ওভারে রজার্স ও কালুপাহানাকে আউট করে জাফনাকে ম্যাচে ফেরার আশা দেখান তিনি। এরপর চামিকা করুণারত্নেও সাজঘরে ফেরেন। তবে দাসুন শানাকা ও সহান আরাচ্চিগে আর কোনো বিপদ হতে দেননি। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিয়ে গল শিরোপা নিশ্চিত করে।

সংক্ষিপ্ত স্কোর

জাফনা কিংস: ১২৩ অলআউট (১৯.৩ ওভার)
গল গ্যালান্টস: ১২৬/৫ (১৫.৫ ওভার)

ফল: গল গ্যালান্টস ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: চারিথ আসালাঙ্কা
সিরিজসেরা: কামিল মিশারা

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সাকিব-হৃদয়ের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x