ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (৯ আগস্ট) রাজধানী ঢাকা, পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায় এবং এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো আলোচনা সভা, গণসমাবেশসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তাদের জীবন ও জীবিকার সংকট সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়। ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটি সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নারীর অধিকার, ঐতিহ্যগত জ্ঞান এবং নিরাপত্তার মতো বিষয়গুলো সামনে তুলে ধরার সুযোগ তৈরি করে।

এবার আন্তর্জাতিক আদিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য হলো—‘Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being’। এই প্রতিপাদ্যে আদিবাসী ধাত্রীদের অবদান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা তাদের ঐতিহ্যবাহী স্বাস্থ্যজ্ঞান ও মাতৃসেবার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস
0:00 0:00
1.0x