আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান এমপি। তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, তাদের অধিকার সংরক্ষণ এবং হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ধীরেন লড়াকু, পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সূফি শাহ্, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও নিজস্ব ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটির বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন