ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আদিবাসী দিবস

জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) উপজেলার দিগলাকোনা এলাকায় সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্প।

দিবসটি উপলক্ষে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুরা একটি র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধর্মপল্লীর স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাধু আন্দ্রে ব্যাসেট ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বাংলাদেশ শেরপুর, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার মাঠকর্মকর্তা অতুল ম্রং এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) সহসভাপতি ফতেমনি সাংমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিবাসী জনগোষ্ঠী ফোরামের সভাপতি জয় দাংগো।

আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টি, মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা এবং কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শুধু দিবস পালন ও প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিদ্যমান বৈষম্য দূর করে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

এ সময় আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানানো হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিল্পীরা বিভিন্ন পরিবেশনা করেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x