নওগাঁয় অনলাইন জুয়া ও মাদকবিরোধী পৃথক অভিযানে দুইজন অনলাইন জুয়ায় জড়িত ব্যক্তি ও তিনজনকে মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (৯ আগস্ট ২০২৬) রাতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল নওগাঁ সদর থানাধীন নুনিয়াপট্টি (সুইপার কলোনি) এলাকায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে সুইপার কলোনির মূল গেটসংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান চালানোর সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় পাওয়া যায়—বাপ্পি হোসেন (৩০), পিতা-নুরুল ইসলাম, সাং-হাট নওগাঁ পাটালীর মোড় এবং রাসেল সাম্ভির তপু (৩০), পিতা-রাজ্জাক, সাং-দক্ষিণ হাট নওগাঁ, থানা ও জেলা নওগাঁ।
তাদের দেহ তল্লাশি করে বাপ্পি হোসেনের কাছ থেকে ৭৫ হাজার টাকা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, তার মোবাইল ফোনে babu88.gold ও baji999.in নামের অনলাইন জুয়ার সাইটের তথ্য পাওয়া যায়। প্রাথমিক যাচাইয়ে গত এক সপ্তাহে ওই দুটি সাইটে ৪৪ হাজার ৮০০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অপরদিকে রাসেল সাম্ভির তপুর মোবাইল ফোনেও একই অনলাইন জুয়ার সাইটের তথ্য পাওয়া যায়। পুলিশের প্রাথমিক যাচাইয়ে তার মোবাইলে ১৭ হাজার ৪০০ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
একই অভিযানে সুইপার কলোনির ভেতরে সনু বাশফোরের ঘরে অভিযান চালিয়ে সনু বাশফোর, পিতা-সিকুয়া বাশফোর; সম্রাট (২৯), পিতা-খোকা, সাং-স্বীকারপুর এবং মানিক (২৬), পিতা-ধলু হোসেন, সাং-খাস নওগাঁ মৃধাপাড়া—এই তিনজনকে মাদক সেবনের সরঞ্জামসহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, অভিযানের সময় তারা মাদকাসক্ত অবস্থায় ছিলেন।
এ ঘটনায় নওগাঁ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নুনিয়াপট্টি এলাকায় মাদক প্রতিরোধে চলমান অভিযান অব্যাহত থাকবে, যাতে সেখানে কোনো মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে। মাদক প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের পুলিশকে সহযোগিতা করার জন্যও আহ্বান জানান তিনি।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন