ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মো. মামুন, পিতা: মো. ধানু মিয়া, সাং: সেজামুড়া।
২. মো. শাহীন আলম, পিতা: আব্দুল বাছির, সাং: সেজামুড়া।
তারা উভয়েই বিজয়নগর থানার সেজামুড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন