সৌদি আরবে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।
অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার ১৩ জনের নিহত হওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ছুটে যান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও হতাশা বিরাজ করছে।
খন্দকার আব্দুর রাকিব নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন