ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে এমপি ইলিয়াস মোল্লা

মধুমতি নদীর ভাঙনের আতঙ্কে থাকা নদীপাড়ের মানুষের পাশে দাঁড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকারপুর এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরেজমিনে নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্ভোগ ও ভাঙনের বর্তমান পরিস্থিতির কথা শোনেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মধুমতি নদীর ভাঙনে শিকারপুর এলাকার বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। নদীর তীর রক্ষায় ইতোমধ্যে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন পুরোপুরি বন্ধ হয়নি বলে জানান তাঁরা। দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।

পরিদর্শনকালে এমপি ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, নদীভাঙনের কারণে মানুষের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়া অত্যন্ত উদ্বেগের বিষয়। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। নদীপাড়ের মানুষের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের পাশে তিনি থাকবেন এবং ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ ও নদীভাঙনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁদের আশঙ্কা, দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে ভাঙনে বসতভিটা ও ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কামাল হুসাইন, উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান এবং ছাত্রশিবিরের দায়িত্বশীল মো. জাবেদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

এমপি ইলিয়াস মোল্লার সরেজমিন পরিদর্শনে নদীভাঙনকবলিত শিকারপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে নদীভাঙন রোধ, বসতভিটা ও ফসলি জমি রক্ষা এবং নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এমন প্রত্যাশা তাঁদের।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে এমপি ইলিয়াস মোল্লা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x