যশোর-বেনাপোল দরগাহ ফিলিং স্টেশনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিশেষ অভিযানে স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
আজ (বুধবার, ১২ আগস্ট) যশোর-বেনাপোল মহাসড়কে অভিযানকালে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালায়। এ সময় দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে হাসান কবীর নয়ন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার শরীরে লুকানো অবস্থায় ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া, তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৭০ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারটি বহন করছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন