সারাদেশের মতো খুলনার পাইকগাছাতেও তীব্র লোডশেডিংয়ে জনজীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ও রোগীদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যে হাসপাতালটিতে একটি আইপিএস প্রদান করা হয়েছে।
বুধবার সকালে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ চিকিৎসক, রোগী ও স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএসটি প্রদান করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আইপিএসটির মাধ্যমে একসঙ্গে ১০টি ফ্যান ও ১০টি লাইট চালানো সম্ভব হবে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালের গুরুত্বপূর্ণ কার্যক্রমে কিছুটা স্বস্তি ও সেবার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
আইপিএস প্রদান শেষে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
স্থানীয়রা মনে করছেন, চলমান বিদ্যুৎ সংকটের সময়ে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আইপিএস প্রদান রোগী ও চিকিৎসকদের জন্য কার্যকর সহায়ক ভূমিকা রাখবে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন