ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ঠাকুরগাঁও-১: মির্জা পরিবারের উত্তরসূরি ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা

উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এখন আলোচনার অন্যতম বিষয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উত্তরসূরি কে হবেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দুটি নামই বেশি আলোচিত—মাঠের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় তার অনুজ মির্জা ফয়সাল আমিন এবং তার বড় কন্যা গবেষক ও শিক্ষাবিদ ড. শামারুহ মির্জা। ঠাকুরগাঁও-১ আসনকে ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ।

ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া নিয়ে গঠিত এ আসনটি দীর্ঘদিন ধরে ‘মির্জা পরিবারের ঘাঁটি’ হিসেবে পরিচিত। মির্জা ফখরুলের বাবা প্রয়াত মির্জা রুহুল আমিনের সময় থেকেই এ এলাকায় পরিবারটির রাজনৈতিক ভিত্তি গড়ে ওঠে। পরবর্তী সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেই ভিত্তি আরও শক্তিশালী হয়। তবে বর্তমানে তার রাজনৈতিক উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে নতুন করে নানা সমীকরণ সামনে এসেছে।

দলের জেলা পর্যায়ের নেতাকর্মীদের একাংশ মনে করেন, মাঠের রাজনীতি এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় মির্জা ফয়সাল আমিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির এ শীর্ষ নেতা দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কাজ করে আসছেন। আন্দোলন-সংগ্রাম এবং স্থানীয় রাজনৈতিক কাঠামো ধরে রাখার ক্ষেত্রে তার অভিজ্ঞতাকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অনেকে।

অন্যদিকে আলোচনায় রয়েছে মির্জা ফখরুলের বড় কন্যা ড. শামারুহ মির্জার নামও। পেশায় শিক্ষাবিদ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত গবেষক শামারুহ এতদিন সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও নাগরিক কর্মসূচিতে তার উপস্থিতি ও ভূমিকা আলোচনায় এসেছে। তরুণ প্রজন্ম, শিক্ষিত মধ্যবিত্ত এবং নারী ভোটারদের মধ্যে তার একটি পরিচ্ছন্ন ও ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এ বিষয়টি ভবিষ্যতের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও মনে করা হচ্ছে।

তৃণমূলে দ্বিধা, সিদ্ধান্তের দিকে তাকিয়ে হাইকমান্ড

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা পরিবারের রাজনৈতিক উত্তরসূরি নির্ধারণের বিষয়টি কেবল পারিবারিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে ঠাকুরগাঁওয়ের সামগ্রিক রাজনৈতিক ভারসাম্যের বিষয়টিও জড়িত। একদিকে তৃণমূলকে সংগঠিত রাখতে অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা সামনে আসছে। অন্যদিকে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তরুণ ও আধুনিক চিন্তার প্রতিনিধিত্বের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ফলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে এক ধরনের দ্বিধা তৈরি হয়েছে।

তবে শেষ পর্যন্ত এই আলোচনার পরিণতি কী হবে, তা নির্ভর করছে বিএনপির হাইকমান্ড এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিদ্ধান্তের ওপর। ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা এখন সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন।

সূত্র: যুগান্তর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁও-১: মির্জা পরিবারের উত্তরসূরি ঘিরে বাড়ছে রাজনৈতিক জল্পনা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x