শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিওটির ক্যাপশনে সোহেল তাজ শেখ হাসিনাকে দেশে ফিরে আসার অনুরোধ জানান এবং বলেন, বাংলাদেশের জনগণ তার জন্য অপেক্ষা করছে।
ভিডিওটি পোস্ট করার সময় সোহেল তাজ রাজধানীর জুলাই ৩৬ জাদুঘরের (সাবেক গণভবন) সামনে গাড়িতে ছিলেন। তিনি জানান, ওই সময় তিনি জাদুঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখতে পান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জাদুঘরটি দেখতে এসেছেন বলেও জানান তিনি।
সোহেল তাজ বলেন, বাংলাদেশের মানুষ যে গণহত্যার প্রত্যক্ষদর্শী হয়েছেন, সেটি এই গণভবন থেকে পরিচালিত হয়েছিল। তিনি দাবি করেন, আহত ও নিহতদের স্বজনসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ জুলাই ৩৬ জাদুঘরে এসে ঘটনাগুলো সরাসরি দেখছেন। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার নির্দেশে কীভাবে এখান থেকে গুলিবর্ষণের নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটিও মানুষ দেখতে আসছেন।
জাদুঘরে দর্শনার্থীদের ভিড়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, শুক্রবার সেখানে ব্যাপক মানুষের সমাগম হয়েছে এবং প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় থাকে।
শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন আলোচনা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, তিনি শুনতে পাচ্ছেন যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী দলবল নিয়ে বাংলাদেশে ফিরতে পারেন। এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। তার বক্তব্য, জনগণ তার জন্য অপেক্ষা করছে এবং তাকে দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া সাজা ও বিচারের মুখোমুখি হতে হবে।
ভিডিওতে জাদুঘরের সামনে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখিয়ে সোহেল তাজ বলেন, হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করছেন। মিরপুর রোডের মতো ব্যস্ত সড়কের পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মানুষ জাদুঘরটি দেখতে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।
ভিডিও বার্তার শেষ দিকে শেখ হাসিনার উদ্দেশে সোহেল তাজ আবারও দেশে ফিরে আসার আহ্বান জানান।
সূত্র: জাগো নিউজ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন