ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

মিরসরাইয়ে পুলিশের ধাওয়ায় মাদক রেখে পালাল কারবারিরা

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে টয়োটা নোয়া মাইক্রোবাস ফেলে পালিয়েছে মাদককারবারিরা। পরে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

শনিবার রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ সুপার জানান, সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি নজরে আসার পর সেটিকে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে গাড়িতে থাকা অজ্ঞাতপরিচয় মাদককারবারিরা কৌশলে মাইক্রোবাসটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

মাসুদ আলম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করতে পুলিশ নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, চেকপোস্ট পরিচালনা এবং বিশেষ অভিযানসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদক সরবরাহ, পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত চক্র শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন এবং সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে পুলিশের ধাওয়ায় মাদক রেখে পালাল কারবারিরা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x