ঢাকা    রোববার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ওর্র্যালি

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,র্র্যালি

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে খুলনার পাইকগাছায় উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

বক্তারা আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মৎস্যচাষীদের আধুনিক চাষাবাদ পদ্ধতিতে উদ্বুদ্ধ করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যজীবী ও চাষিদের জীবনমানেরও উন্নয়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পাইকগাছায় মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছ সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ১৬ আগস্ট ২০২৬

পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ওর্র্যালি

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x