নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী বীরেন কর্মকার (৪৮) পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১টা ১৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নকক্ষের খাটের নিচে রাখা হলুদ প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিতা কর্মকারের স্বামী বীরেন কর্মকার (৪৮), পিতা—মৃত মিন্টু কর্মকার, সাং—ঘাটকৈর, থানা—মান্দা, জেলা—নওগাঁ, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিতা কর্মকার ও পলাতক বীরেন কর্মকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক বীরেন কর্মকারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই স্বামী-স্ত্রী তাদের বসতবাড়িতে গাঁজা মজুত রেখে মাদক ব্যবসা করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন