ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

কৃষকের জানালা

সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই এবং বাজারে সবজির দামও বেশি নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার মজুত রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের পরিমাণও বেশি। সারের সংকটের বিষয়টি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি লক্ষ্য অনুযায়ী প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ লাখ কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

পেঁয়াজের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, চলতি বছরে এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আগে পেঁয়াজ সংরক্ষণের সমস্যা ছিল এবং নষ্ট হয়ে যেত। বর্তমানে ছয় মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। আগামীতে ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা তৈরি হবে বলে জানান তিনি।

আমিন উর রশিদ জানান, গত ছয় মাসে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যের বিপরীতে ২৪ লাখ ১৮ হাজারের বেশি গাছ রোপণ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, কৃষিপ্রধান দেশ হিসেবে আগামী দিনে সরকারের প্রধান লক্ষ্য থাকবে যেন কোনো কৃষিপণ্য আমদানি করতে না হয়। এ উদ্দেশ্যে সব ধরনের কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর কাজ চলছে। একই সঙ্গে কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী জানান, আগামী বছর থেকে ‘ব্রি ১১৮’ নামে নতুন জাতের ধানের চাষ শুরু হবে। হাওর অঞ্চলে প্রচলিত সময়ের চেয়ে ১০ থেকে ১৫ দিন আগে এই ধানের চারা রোপণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ধান উৎপাদনে কৃষকের খরচ বেশি হয়। সেচের কাজে দেশের সব পাম্প সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৬০ থেকে ৬২ হাজার পাম্প সৌরবিদ্যুতে পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাজার পরিস্থিতি প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, তিনি প্রতিদিন বাজারে যান। বৃষ্টির সময় সবজি উৎপাদন সহজ নয় এবং এ সময়ে উৎপাদন ব্যয়ও বেশি হয়। তবে বর্তমানে বাজারে সবজির দাম বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x