সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শারাফাত চৌধুরী মাল্টি-পারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা তরুণদের প্রগতিশীল চিন্তা ও দেশ গঠনে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কিংবদন্তি ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। বিশেষ আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সানজাদ শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।
আলোচনায় জুলাইয়ের আন্দোলন, তারুণ্যের ভূমিকা, প্রত্যয় ও প্রতিরোধের নানা দিক তুলে ধরেন বক্তারা। একই সঙ্গে দেশ ও সমাজের উন্নয়নে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ববি হাজ্জাজ বলেন, ‘১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম। ৫ আগস্টের মাত্র তিন দিন পরেই এই বিশ্ববিদ্যালয় প্রথম ক্লাস শুরু করে। আমি অবাক হয়েছি আপনাদের এই তৎপরতা দেখে। আমি নিজে দেখেছি ৪০ জন সশস্ত্র পুলিশ সদস্যরা ক্যাম্পাস দখলে নিয়েছিল। ভবন ভাঙচুর করেছিল। এই ভগ্নদশা থেকে এত দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো বেশ চ্যালেঞ্জিং ছিল। যেটা কানাডিয়ান বিশ্ববিদ্যালয় করে দেখিয়েছে।’
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার এক দশক পূর্ণ হওয়ার আগেই শিক্ষার মানের কারণে অনেক দূর এগিয়েছে বলেও প্রশংসা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ডিপার্টমেন্ট অব শিপিং অ্যান্ড মেরিটাইন সায়েন্স চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে।’
বিশেষ অতিথির বক্তব্যে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, শিক্ষার্থীদের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড নেবে। এ বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে একটি রূপরেখাও আহ্বান করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বলেন, ‘সমাজ পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। এ জন্য নিজের উজ্জ্বল ক্যারিয়ার গড়তে হবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথি ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন