ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো পেছনে ফিরে না গিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়া। সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

একজন রাজস্ব কর্মকর্তার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশ একটি পরিবারের মতো। আর সেই পরিবারে রাজস্ব বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, অতীতে যা হয়ে গেছে, তা হয়ে গেছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সরকারের কাছে রাজস্ব কর্মকর্তারা যেসব বিষয় তুলে ধরছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা সৎ ও দক্ষ, তাদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ দিতে চায় সরকার।

রাজস্ব সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এনবিআরের চেয়ারম্যান আহসান হাবিব অংশ নেন।

সম্মেলনে রাজস্ব বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী।

সূত্র: এশিয়া পোস্ট

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x