ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ড এবং যুক্তরাজ্যের লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (১৯ আগস্ট) বিকেলে এক শোকবার্তায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ সমবেদনা জানান।

শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নাগরিকের প্রাণহানি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। একইভাবে গত ১৭ আগস্ট পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া নামে এক প্রবাসী যুবকের নিহত হওয়ার ঘটনাও দুঃখজনক।

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে এ শোক সহ্য করতে পারে, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।

অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে ভারতে থাকা বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x