ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

বড়াইগ্রামে সংঘর্ষে ১০ বিএনপি নেতাকর্মী আহত

নাটোরের বড়াইগ্রামে বিআরটিসি কাউন্টারের নিয়ন্ত্রণ এবং বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুটি বাস কাউন্টার, একটি চা-স্টল এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বনপাড়া বাইপাস এলাকায় এসব ঘটনা ঘটে।

সংঘর্ষে অংশ নেওয়া শ্রমিক ও নেতাকর্মীরা জেলা বিএনপির সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান এবং বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর অনুসারী বলে জানা গেছে।

আহত ব্যক্তি ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় বনপাড়া বাইপাস এলাকায় কাউন্টারের নিয়ন্ত্রণ ও যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিআরটিসি ও গোল্ডেন লাইন বাস কাউন্টারের শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ লোকজন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিআরটিসির কাউন্টার ভাঙচুর করা হয়। এতে কাউন্টার মাস্টার নয়ন হোসেন (৩৫) এবং বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৬) আহত হন।

এরই ধারাবাহিকতায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হোসেন আলীর অনুসারীরা কালিকাপুরের সিয়াম হোসেন (৩৬)কে মারধর করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে কালিকাপুর ও বনপাড়া সরদারপাড়া এলাকার বিএনপি নেতাকর্মীরা একত্র হয়ে পাল্টা হামলা চালান। এতে বনপাড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২), ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫৫) এবং পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৪)সহ সাত বিএনপি নেতাকর্মী আহত হন।

পরে খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে বিকেলে জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি সানোয়ার হোসেন তুষার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আমার দেশ

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বড়াইগ্রামে সংঘর্ষে ১০ বিএনপি নেতাকর্মী আহত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x