ভোলার কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান, এনডিসিকে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর এই অর্জনে গোটা ভোলাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
দীর্ঘদিন ধরে মেধা, দক্ষতা, নেতৃত্ব, সততা ও কর্মনিষ্ঠার সঙ্গে দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান। কোস্ট গার্ডের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর এই অন্তর্ভুক্তি দেশের উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলার রক্ষা এবং জননিরাপত্তা জোরদারকরণে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
একজন স্থানীয় গুণী মানুষের এই জাতীয় পদোন্নতিতে সমগ্র ভোলা জেলার মানুষের মাঝে আনন্দ ও উল্লাসের আমেজ বিরাজ করছে। নতুন এই কর্মভার ও দায়িত্বে তাঁর অসামান্য সফলতা, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেছেন ভোলাবাসী।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন