ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের

প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত হচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পরে ক্ষমতাসীন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। তিনি ভোট দিতে গেলে সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। ভোট প্রদান শেষে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে রয়েছেন অলি আহমদ।

জাতীয় সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেওয়া হচ্ছে না। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষরের মাধ্যমে ভোট দিচ্ছেন।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। এরপর নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় মির্জা ফখরুলের

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x