নওগাঁর পোরশায় নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আতাউর রহমানের অবসরজনিত বিদায় এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসার অডিটোরিয়ামে আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল বাসির, উপাধ্যক্ষ মাওলানা সাগর আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক আতাউর রহমানের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষকতা করার জন্য তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবসরজীবনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। এ সময় তাকে ঘিরে স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সফলতার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
পরে বিদায়ী শিক্ষক আতাউর রহমান ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি এবং আনন্দ-বেদনার আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন