ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সারাদেশ

থানচির ঙাফাহ্খুম জলপ্রপাতে নৌকাডুবি, নিখোঁজ ৮ বছরের শিশু

বান্দরবানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র থানচির ঙাফাহ্খুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ৮ বছরের শিশু নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় জলপ্রপাতের সামান্য ওপরের অংশে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম উটিং মারমা। সে রেমাক্রী ইউনিয়নের উহ্লাচিং পাড়ার অংখোয়াইচিং মারমার ছেলে।

রেমাক্রী ইউপি সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা জানান, শিশুটি তার বাবাসহ ৫-৬ জনের সঙ্গে নৌকায় ছিল। দোকানের কাজ শেষে বাড়ি ফেরার পথে চালক ইঞ্জিন চালু করে নৌকা ঘোরাতেই নৌকাটি ডুবে যায়। এতে উটিং নিখোঁজ হয়। অন্যরা সাঁতরে প্রাণে বাঁচেন।

স্থানীয়রা রাতভর নদীতে তল্লাশি চালিয়েও তাকে পাননি। বিষয়টি প্রশাসন ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।

থানচি ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম মৃধা বলেন, শুক্রবার সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হবে।

উল্লেখ্য, থানচি সদর থেকে ঙাফাহ্খুম প্রায় ৩০ কিলোমিটার দূরে। দুর্গম এই পর্যটনকেন্দ্রে যাতায়াতের একমাত্র মাধ্যম নদীপথ।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

থানচির ঙাফাহ্খুম জলপ্রপাতে নৌকাডুবি, নিখোঁজ ৮ বছরের শিশু

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x