ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

জাতীয় সংসদের ২৫৫ সদস্যের ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে ভোট দিয়েছেন ৩৪৩ জন। অর্থাৎ ছয়জন এমপি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে অংশ নেননি।

ভোট না দেওয়া ছয় সংসদ সদস্য হলেন বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা; জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম; খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা।

জানা গেছে, বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন থাকায় ভোট দিতে পারেননি। বিএনপির এমপি ওসমান ফারুক এবং খেলাফত মজলিসের আবুল হাসান ভোটকেন্দ্রে উপস্থিত হননি। আবুল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এছাড়া জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকেও ভোট দিতে দেখা যায়নি।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে ভোটার হিসেবে ছিলেন মোট ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশ্যে ভোট গণনা করা হয়।

নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সূত্র: আমাদের সময়।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি
0:00 0:00
1.0x