শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের আজাদ ডাক্তার মোড় থেকে জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের নেতৃত্বে আনন্দ মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় যুবদলের নেতাকর্মীরা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে তমালতলা মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, জেলা বিএনপি নেতা শওকত জামান, জেলা স্বেচ্ছাসেবক নেতা ইকরামুল হোসেন মানিক এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, জামালপুরের বিএনপি নেতা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তারা কৃতজ্ঞ। তার নেতৃত্বে জামালপুরের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
এ সময় বক্তারা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আনন্দ মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে পথচারী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
সূত্র: ঢাকা এক্সপ্রেস

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন