ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ ও উদ্বেগ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সিদ্ধান্তটি দ্রুত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতার পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হেফাজতে ইসলামের নেতারা জানান, এর আগের দিন ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল।

সংগঠনটির দাবি, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক মতাদর্শে বিশ্বাসী।

হেফাজতে ইসলাম বলেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত একটি মন্ত্রণালয়। সংগঠনটির মতে, এ মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজনের হাতে থাকা উচিত, যিনি ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য।

বিবৃতিতে বলা হয়, এর পরিবর্তে বিতর্কিত কাউকে দায়িত্ব দেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে।

সরকারকে সতর্ক করে হেফাজতে ইসলাম জানিয়েছে, কওমি আলেম সমাজ ও তাওহীদি জনতার অবদান এবং পরামর্শকে উপেক্ষা করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সম্পর্ক ও পারস্পরিক আস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সংগঠনটি শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে।

একই সঙ্গে আলেম-উলামাদের সঙ্গে আলোচনা করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সূত্র: দৈনিক ইত্তেফাক

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ ও উদ্বেগ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x