ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

রাজনীতি

কোনো রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সম্মান দেওয়ার ক্ষমতা একমাত্র মহান আল্লাহর হাতে। তিনি চাইলে যে কাউকে যেকোনো সময় সম্মানিত করতে পারেন, আবার মুহূর্তের মধ্যেই সেই সম্মান ফিরিয়ে নিতে পারেন। তাই কোনো রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশ আরও শক্তিশালী হয়েছে। বর্তমানে দেশে প্রকৃত গণতন্ত্র বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করায় বিরোধী দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী একজন অহংকারহীন ও সজ্জন রাজনীতিবিদ। তিনি দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়নই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান লক্ষ্য।

গণতন্ত্রের প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, শুধু নির্বাচন আয়োজনের মধ্যেই গণতন্ত্র সীমাবদ্ধ নয়। জনগণের মতামতের প্রতি সম্মান, রাজনৈতিক সহনশীলতা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমেই গণতন্ত্রের সৌন্দর্য ফুটে ওঠে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। এরপর মোকামতলা ইউনিয়ন জামে মসজিদ ও মোকামতলা খেলার মাঠের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

দুপুরে মোকামতলা উপজেলার নবগঠিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে পরিচিতি সভায় যোগ দেন মীর শাহে আলম। সেখানে তিনি বলেন, বিএনপির রাজনীতির প্রধান শক্তি দেশের জনগণ। জনগণের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতি করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি ও তারেক রহমানের রাজনীতি কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থকে কেন্দ্র করে নয়। সাধারণ মানুষের অধিকার, কল্যাণ ও সমৃদ্ধিই তাদের রাজনীতির মূল লক্ষ্য। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রচিন্তা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।

তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় নেতাদের আদর্শ অনুসরণ করে তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে হবে। মানুষের প্রত্যাশা পূরণ এবং দেশকে সামনে এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মোকামতলা উপজেলার নবগঠিত বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভাটি দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটির নেতাদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সূত্র: প্রাইম

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ২২ আগস্ট ২০২৬

কোনো রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x