ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

আইন-আদালত

কাবিননামা ছাড়াই ৯টি বিয়ের অভিযোগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর বিরুদ্ধে

আলোচিত চরমোনাইপন্থী ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেছেন তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় করা মামলাটি আমলে নিয়ে হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ৮ নম্বর আদালতে মামলাটি করা হয়।

মামলাটি বর্তমানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বিচারাধীন। বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নালিশি অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী হাবিবুর রহমান মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। এই দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিসবাহ’ নামে তাঁদের একটি পুত্রসন্তান জন্ম নেয়।

বাদীর অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তাঁর আগের চারটি বিয়ের বিষয়টি গোপন করেছিলেন। পরবর্তীতে হুমায়রা জানতে পারেন, তাঁকে ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন। এসব বিয়ের কোনোটি যথাযথ কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এবিএম ইবরাহিম খলিল সাংবাদিকদের বলেন, তাঁর মক্কেল হুমায়রা জান্নাত মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলা করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বাদীর অভিযোগ হলো—ধর্মীয় প্রচারের পরিচয়কে কাজে লাগিয়ে মিসবাহ বিভিন্ন সময়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। হুমায়রা জান্নাত তাঁর পঞ্চম স্ত্রী হলেও পরবর্তীতে তিনি আরও চারটি বিয়ে করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগও রয়েছে বলে জানান আইনজীবী।

এবিএম ইবরাহিম খলিল আরও বলেন, হাবিবুর রহমান মিসবাহ অধিকাংশ বিয়ে কাবিননামা ছাড়াই করেছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী হুমায়রা জান্নাত প্রথমে যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর তিনি আদালতে নালিশি মামলাটি করেন।

আইনজীবী জানান, পরবর্তী তারিখে আসামি আদালতে হাজির হলে তাঁর বক্তব্য জানা যাবে। এরপর ভুক্তভোগী ও তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: দৈনিক খবর

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ২৩ আগস্ট ২০২৬

কাবিননামা ছাড়াই ৯টি বিয়ের অভিযোগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x