বুধবার রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে আহলা দরবার শরীফ আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, মহানবী (সা.)-এর আগমন গোটা বিশ্বের জন্য সুসংবাদ। তাঁর আগমনের মধ্য দিয়ে ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে বিশ্বে প্রতিষ্ঠা পেয়েছে। ইসলামকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হলেও রাসুল (সা.)-এর দেখানো পথ অনুসরণ করেই পৃথিবীতে কল্যাণ ও সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব।
দেশের বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সংকটের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এসব সমস্যা নতুন সরকার উত্তরাধিকার হিসেবে পেয়েছে। আগের সরকারের সময়ে অনিয়ম ও উদাসীনতার কারণে এসব সংকটের সৃষ্টি হয়েছে। তাই এসব সমস্যার সমাধান রাতারাতি করা সম্ভব নয়।
পুরান ঢাকার নাগরিক সমস্যার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, জলাবদ্ধতার অন্যতম কারণ হলো নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থা। জলাবদ্ধতা দূর করতে সাময়িক ব্যবস্থা নয়, বরং পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতা বিবেচনায় নাগরিক সুবিধা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রত্যেককে নিজের ঘরবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ—এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।
সূত্র: দেশ বুলেটিন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন