ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জন দুর্ভোগ

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জিসান উন নবী রসপুর গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে এবং তাওহিদ ইসলাম একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু একই সঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যদের সঙ্গে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে একই এলাকার মো. মোশাররফ হোসেন নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে জালে দুই শিশুর মরদেহ উঠে আসে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত জিসান উন নবী রসপুর গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে এবং তাওহিদ ইসলাম একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু একই সঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যদের সঙ্গে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে একই এলাকার মো. মোশাররফ হোসেন নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে জালে দুই শিশুর মরদেহ উঠে আসে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইনসাফ টাইম ২৪

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x