ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সাহিত্য

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

ফরিদগঞ্জ অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল কর্ম, দেশপ্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতেই এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় তাদের আরও উৎসাহিত করা হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x