রাজধানীর রমনা গেট সংলগ্ন একটি ভবনে ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ-এর উদ্যোগে একটি আলোচনা ও দীনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও বক্তারা অংশগ্রহণ করছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও দীনী জ্ঞান বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ দাঈ ও নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজী। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন। পাশাপাশি শিক্ষার্থীদেরও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠান চলাকালে ইনসাফ ২৪-এর প্রতিবেদকের সঙ্গে কথা বলেন আয়োজনে অংশ নেওয়া কয়েকজন। তারা জানান, দীনী জ্ঞান অর্জন এবং সমাজে নৈতিক ও ইতিবাচক ভূমিকা রাখার উদ্দেশ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন