নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৯৫ লিটার চোলাই মদ ও ওয়াশসহ ললিতা রাণী (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মান্দা থানাধীন গণেশপুর ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় শ্রীরামপুর (ঋষিপাড়া) গ্রামের ললিতা রাণীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৫ লিটার চোলাই মদ/ওয়াশ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ললিতা রাণী শ্রীরামপুর (ঋষিপাড়া) গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম শ্রী অমল ঋষি।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন