ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

জাতীয়

সবুজায়ন ও পরিবেশ রক্ষায় সিরাতুল হুদা ট্রাস্টের বৃক্ষরোপণ অভিযান

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুবিধাবঞ্চিত এলাকায় সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে সিরাতুল হুদা ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ শুরু হয়েছে।

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের মাধ্যমে খুলনার বিভিন্ন সুবিধাবঞ্চিত এলাকায় বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই মহৎ উদ্যোগে অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করছেন মেজর মোঃ মেসবাহুল ইসলাম (অব.), সাবেক পরিচালক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং চেয়ারম্যান, সিরাতুল হুদা ট্রাস্ট ও শামছুর রহমান ফাউন্ডেশন।

অভিযানের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন শামছুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কাজে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সবুজায়ন ও পরিবেশ রক্ষায় সিরাতুল হুদা ট্রাস্টের বৃক্ষরোপণ অভিযান

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x