ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ইনসাফ টাইম ২৪

সাক্ষাৎকার

নওগাঁয় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদকে গার্ড অব অনার

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলায় আগমন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।

রোববার (৬ সেপ্টেম্বর) নওগাঁয় তাঁদের আগমন উপলক্ষে সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ-এর সভানেত্রী।

এ সময় সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদকে গার্ড অব অনার প্রদান করা হয়।

গার্ড অব অনার পরিদর্শনকালে ডিআইজি মহোদয় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ-এর সংশ্লিষ্ট সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ইনসাফ টাইম ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদকে গার্ড অব অনার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ জাকারিয়া আহম্মেদ 
ভারপ্রাপ্ত সম্পাদক - মোঃ আতিকুল ইসলাম
প্রকাশক ও নির্বাহী সম্পাদক - মোঃ রাকিব হোসাইন হৃদয় 
সহ-সম্পাদক- মোঃ জাকারিয়া হোসেন
বার্তা সম্পাদক - মোঃ ওলিউল্লাহ

কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x