খুলনার পাইকগাছার কপিলমুনিতে নকল লেবেল ব্যবহার করে নিম্নমানের পণ্য প্যাকেটজাত ও বাজারজাত করার অভিযোগে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানকারী দল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কপিলমুনি কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান। এ সময় প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্যানিটারি ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মণ্ডলসহ আনসার সদস্যরা।
অভিযানকারী দল প্রথমে কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মণ্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজে অভিযান চালায়। প্রতিষ্ঠানটি বাইরে থেকে তালাবদ্ধ থাকলেও পরে ভেতরে প্রবেশ করে বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের পণ্যের নকল লেবেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
পরে স্থানীয় উত্তম কুমার সাহার মালিকানাধীন কর্ণফুলি টি হাউজে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন পণ্যের প্যাকেটে নকল লেবেল ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত ঘন চিনির উপস্থিতি পাওয়া যায় বলে অভিযানকারী দল জানায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং নকল বা নিম্নমানের পণ্য বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নকল লেবেল ব্যবহার করে নিম্নমানের পণ্য বাজারজাতের মতো কর্মকাণ্ড ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার ও নিয়মিত করার দাবি জানিয়েছেন তারা।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন