জনগণ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবানের আলীকদমে মাদক নির্মূলে আরেকটি সফলতা এসেছে। ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে তাদের ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার পূর্ব পালংপাড়া আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত দুইজন হলেন আবু তাহের (৩৫), পিতা বোরহান উদ্দিন এবং হাসান মিয়া (২৭), পিতা হযরত আলী। তারা আলীকদম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা।
স্থানীয় একটি যুব সংগঠনের সদস্যরা শুক্রবার রাত ১০টার দিকে আলী বাজার এলাকায় টহল দেওয়ার সময় দুইজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তল্লাশি করে তাদের পকেট থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাথে সাথে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলমকে জানান।
খবর পেয়ে ইউএনও আলীকদম থানার রাত্রীকালীন মোবাইল-৬ ডিউটি পার্টিকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইয়াবাসহ আবু তাহের ও হাসান মিয়াকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা সেবনের কথা স্বীকার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াবা সেবনের অপরাধে প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর-৫৪/২০২৬, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।
আটকৃতদের শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বান্দরবান সদর কোর্টে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী ও দুর্গম এ উপজেলায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন